আমাদের টেলিগ্রাম গ্রপে যুক্ত হোন এবং সুন্দর সুন্দর বাংলা ক্যাপশন ছবি ও ভিডিও সহ ফ্রিতে দেখতে নিচের বাটনে ক্লিক করুন।🔻
টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক

বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট ২০২৬

এখানে আপনি জানতে পাবেন আজকের টাকার রেট বা বিভিন্ন দেশের আজকের টাকার রেট সম্পর্কে। এখানে আপনি যা যা জানতে পাবরেন সেগুলো হলো: দুবাই টাকার রেট, সৌদি রিয়াল রেট, ওমান টাকার রেট, ইতালির টাকার রেট, ইন্ডিয়ান রুপি রেট, কুয়েত টাকার মান ইত্যাদি সম্পর্কে।

বিভিন্ন দেশের আজকের টাকার রেট ২০২৬

বৈদেশিক মুদ্রাবাংলাদেশি টাকা – (BDT)
সৌদি ১ রিয়াল সমানবাংলাদেশের ৩২.৫৯ টাকা
ওমান ১ রিয়াল সমানবাংলাদেশের ৩১৭.৭১ টাকা
সংযুক্ত আরব আমিরাত ১ দিরহাম সমানবাংলাদেশের ৩৩.২৮ টাকা
ভারতের ১ রুপি সমানবাংলাদেশের ১.৩৬ টাকা
মালেশিয়ান ১ রিঙ্গিত সমানবাংলাদেশের ৩০.২২ টাকা
জাপানের ১ ইয়েন সমানবাংলাদেশের ০.৭৮ টাকা
পর্তুগাল ১ ইউরো সমানবাংলাদেশের ১৪৪.১১ টাকা
ইন্দোনেশিয়ান ১ রুপিয়াহ সমানবাংলাদেশের ০.০০৭৩ টাকা
কানাডিয়ান ১ ডলার সমানবাংলাদেশের ৮৯.৩৬ টাকা
হাঙ্গেরিয়ান ১ ফোরিন্ট সমানবাংলাদেশের ০.৩৭ টাকা
কাতার ১ রিয়াল সমানবাংলাদেশের ৩৩.৫৩ টাকা
মালদ্বীপের ১ রুফিয়া সমানবাংলাদেশের ৭.৯১ টাকা
কিরগিজস্তান ১ সোম সমানবাংলাদেশের ১.৪০ টাকা
কুয়েত ১ দিনার সমানবাংলাদেশের ৩৯৭.৭২ টাকা
ইতালি ১ ইউরো সমানবাংলাদেশের ১৪৪.১১ টাকা
মার্কিন ১ ডলার সমানবাংলাদেশের ১২২.২২ টাকা
অস্ট্রেলিয়ান ১ ডলার সমানবাংলাদেশের ৮১.৯২ টাকা
বাহরাইনি ১ দিনার সমানবাংলাদেশের ৩২৩.৮৮ টাকা
দক্ষিণ আফ্রিকান ১ র‍্যান্ড সমানবাংলাদেশের ৭.৩৩ টাকা
দক্ষিণ কোরিয়ান ১ ওন সমানবাংলাদেশের ০.০৮৫ টাকা

কোন দেশের টাকার মান বেশি

আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোন দেশের? অর্থ্যাৎ কোন দেশের টাকার মান বেশি তাহলে এখানে দেখে নিন। আমরা অনেকেই মনে করি আমেরিকান ডলার মানেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা, কিন্তু বাস্তবে তা ভিন্ন। হয়তো আমেরিকান মুদ্রা অনেক শক্তিশালী কিন্তু টাকার মানের দিক দিয়ে আমেরিকান ডলার চেয়েও বিশ্বে আরো দামি মুদ্রা রয়েছে সেগুলো হলো:

  • কুয়েতি দিনার (KWD)
  • বাহরাইনি দিনার (BHD)
  • ওমানি রিয়াল (OMR)
  • জর্ডানিয়ান দিনার (JOD)
  • জিব্রাল্টার পাউন্ড (GIP)
  • ব্রিটিশ পাউন্ড (GBP)
  • কেম্যানিয়ান ডলার (KYD)
  • সুইস ফ্রাঙ্ক (CHF)
  • ইউরো (EUR)
  • আমেরিকান ডলার (USD)

বর্তমানে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় মুদ্রা হলো মার্কিন ডলার, বিশ্বে সবচেয়ে বেশি লেনদেন হয় এই মুদ্রা দিয়ে এবং বিশ্বের প্রায় প্রতিটি কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক মার্কিন ডলারকে প্রধান রিজার্ভ মুদ্রা হিসেবে ধরে রাখে।

কেন প্রতিদিন টাকার রেট পরিবর্তিত হয়?

প্রতিদিন টাকার রেট বা মুদ্রার বিনিময়ের হার পরিবর্তন হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে, সেগুলো জেনে নেওয়া যাক:

  • অর্থনৈতিক অবস্থা: দেশের অর্থনৈতিক সূচক যেমন মুদ্রাস্ফীতি, বেকারত্ব, জিডিপি প্রবৃদ্ধি ইত্যাদি টাকা বা মুদ্রার মানকে প্রভাবিত করে। যখন মুদ্রাস্ফীতি বেশি দেখা যায়, তখন টাকার ক্রয়ক্ষমতা কমে যায়। এর ফলে টাকার রেটে বা বিনিময় হারে প্রভাব পড়ে।
  • বৈশ্বিক অর্থনীতি: আন্তর্জাতিক বাজারে যে সকল শক্তিশালী মুদ্রা রয়েছে যেমন; (ডলার, ইউরো ইত্যাদি) এই সকল মুদ্রার মানের ওঠানামা হলে, তখন টাকার রেটের ওপর প্রভাব ফেলে। যেমন, ডলারের দাম বেড়ে গেলে টাকার মান তুলনামূলকভাবে কমতে পারে।
  • চাহিদা ও সরবরাহ: বাজারের চাহিদা ও সরবরাহের ওপর টাকার রেট বা মুদ্রার বিনিমিয় হার নির্ভর করে। যদি বাংলাদেশী টাকার চাহিদা বেশি হয় (যেমন, রপ্তানি বৃদ্ধি বা বিদেশি বিনিয়োগ বাড়লে), তবে টাকার মান বৃদ্ধি পায়। বিপরীতে, আমদানি বা বিদেশে টাকা পাঠালে তখন চাহিদা কমে, ফলে টাকার রেট কমতে পারে। যেমন: বিদেশে কর্মরত প্রবাসীরা বেশি বেশি টাকা দেশে পাঠালে তাহলে দেশের মুদ্রার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
  • সুদের হার: কেন্দ্রীয় ব্যাংকের (যেমন, বাংলাদেশ ব্যাংক) সুদের হারের বা রেটের পরিবর্তন, টাকার মানকে প্রভাবিত করে। উচ্চ সুদের হার বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারে, যা টাকার মান বাড়ায়।

আশা করি এই আর্টিকেল থেকে বিভিন্ন দেশের আজকের টাকার রেট সম্পর্কে জানতে পেরেছেন, যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।

রায়হান আহমেদ - আমি একজন বাংলা কনটেন্ট রাইটার, আমি বাংলা ক্যাপশন, স্টাট্যাস, উক্তি ও ইসলামিক বিষয় নিয়ে লেখালেখি করে থাকি। গত ২ বছরের বেশি সময় ধরে আমি বাংলা ভাষায় ক্যাপশন নিয়ে বিভিন্ন বিষয় লেখালেখি করে যাচ্ছি। আমার লক্ষ্য হলো নিয়মিত আপনাদের জন্য বাংলা ভাষায় সুন্দর সুন্দর বাংলা ক্যাপশন ও স্ট্যাটাস উপহার দেওয়া।

Leave a Comment