কৃষি বিপণন অধিদপ্তর সম্প্রতি ব্রয়লার মুরগির আজকের বাজার দর বা ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করেছে। তাদের নতুন মূল্য নির্ধারণ অনুযায়ী আজকের ব্রয়লার মুরগির দাম ১৬০ থেকে ১৭০ টাকা এবং প্রতি ১ মাস বয়সী ব্রয়লার মুরগির বাচ্চার দাম ১৩০-১৫০ টাকা। তবে, ব্রয়লার মুরগির বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে, এটি বিক্রেতার উপর এবং মুরগির বাচ্চার বয়সের উপর নির্ভর করে।
বতর্মান বাজারে অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি ব্রয়লার মুরগির দাম ও কিছুটা বৃদ্ধি পেয়েছে। ব্রয়লার মুরগির দাম বৃদ্ধির কারণ ব্রয়লার মুরগির খাবার। মুরগির ফিডের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার কারণে। তবে আগের তুলনায় দাম কিছুটা কমে, বর্তমানে প্রতি কেজিতে আজকে ব্রয়লার মুরগির দাম দাঁড়িয়েছে ১৬০ – ১৭০ টাকায়।
ব্রয়লার মুরগি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খাদ্য তালিকার মধ্যে একটি। প্রতিনিয়িত মানুষ ব্রয়লার মুরগি কিনে থাকে।তাই, ব্রয়লার মুরগির আজকের বাজার দর সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপুর্ন।
Table of Contents
ব্রয়লার মুরগির আজকের বাজার দর ২০২৫
আজকের বাংলাদেশে খুচরা বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৬০ টাকা থেকে ১৭০ টাকার মধ্যে। বাজারে অঞ্চলভেদে ব্রয়লার মুরগির দাম ১০ থেকে ২০ টাকা কম বেশি হতে পারে। যেমন; অনেক এলাকার মধ্যে ছোট খাটো মুরগির দোকান রয়েছে তাদের থেকে ব্রয়লার মুরগি কিনলে সেক্ষেত্রে ১০ থেকে ২০ টাকা বেশি দিতে হবে এটাই স্বাভাবিক। কিন্তু, বাজারের বড় বড় মুরগির দোকান থেকে ১৬০ টাকায় ব্রয়লার মুরগি কেনা যাবে। যেমন; রাজধানীতে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।
| ব্রয়লার মুরগি | আজকের বাজার দাম |
| ১ কেজি | ১৭০ টাকা – ১৮০ টাকা |
| ২ কেজি | ৩২০ টাকা – ৩৪০ টাকা |
| ৩ কেজি | ৪৮০ টাকা – ৫১০ টাকা |
| ৪ কেজি | ৬৪০ টাকা – ৬৮০ টাকা |
| ৫ কেজি | ৮০০ টাকা – ৮৫০ টাকা |
| ৬ কেজি | ৯৬০ টাকা – ১,০২০ টাকা |
| ৭ কেজি | ১,১২০ টাকা – ১,১৯০ টাকা |
| ৮ কেজি | ১,২৮০ টাকা – ১,৩৬০ টাকা |
| ৯ কেজি | ১,৪৪০ টাকা – ১,৫৩০ টাকা |
| ১০ কেজি | ১,৬০০ টাকা – ১,৭০০ টাকা |
রাজধানীতে কিছুদিন আগেও ব্রয়লার মুরগির বাজার দর ছিল প্রতি কেজি ১৭০ থেকে ১৯০ টাকা। সেই হিসেবে আজকের বাজারে ব্রয়লার মুরগির দাম ১০ টাকা কমে ১৬০ টাকা – ১৭০ টাকা। এরপরেও, ছোট বাজার বা পাড়া-মহল্লায় মুরগি প্রতি কেজিতে ১৮০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
ব্রয়লার মুরগির দাম | ফার্মের মুরগির দাম
আজকের বাজারে ১ কেজি ফার্মের মুরগির দাম ১৬০ টাকা থেকে ১৭০ টাকা। তবে এলাকার ছোট ছোট বাজারে অথবা পাড়ামহল্লায় ১ কেজি ফার্মের মুরগির দাম ১৮০ টাকা পর্যন্ত হতে পারে।
আজকে ব্রয়লার মুরগির বাচ্চার দাম কত ২০২৫
সাধারণত, বাজারে ব্রয়লার ব্রয়লার মুরগির বাচ্চা কম বিক্রি ক্রিয়া হয়। কারণ এইসব মুরগির বেশিরভাগই কেজিতে বিক্রি করা হয়। তবে, ধারনা অনুযায়ী নিচে একটি ব্রয়লার মুরগির বাচ্চার দাম কত তার তালিকা দেওয়া হলো, কিন্তু খেয়াল রাখবেন সাধারণত ব্রয়লার মুরগির বাচ্চা বা ফার্মের মুরগির বাচ্চা কেউ বিক্রি করে না তাই দাম কম বেশি হতে পারে।
- ১ দিনের ব্রয়লার মুরগির বাচ্চার দাম: ৫০ – ৬০ টাকা
- ৩ দিনের ব্রয়লার মুরগির বাচ্চার দাম: ৬০ – ৬৫ টাকা
- ৫ দিনের বাচ্চা ব্রয়লার মুরগির দাম: ৭০-৭৫ টাকা
- ৭ দিনের ব্রয়লার মুরগির বাচ্চার দাম: ৮০ – ৯০ টাকা
- ১০ দিনের ব্রয়লার মুরগির বাচ্চার দাম: ৯০ – ৯৫ টাকা
- ১৫ দিনের ব্রয়লার মুরগির বাচ্চার দাম: ১০০ – ১০৫ টাকা
- ২০ দিনের ব্রয়লার মুরগির বাচ্চার দাম: ১১০ – ১২০ টাকা
ব্রয়লার মুরগির বৈশিষ্ট্য
- দ্রুত বৃদ্ধি: এটি হলো ব্রয়লার মুরগির অন্যতম বৈশিষ্ট, কারণ তারা খুব দ্রুত বড় হয়ে যায়। ব্রয়লার মুরগি ৪-৬ সপ্তাহের মধ্যে ১.৫ থেকে ২.৫ কেজি ওজন অর্জন করতে পারে। তারা, বেশি খাবার খেতে পারে ফলে → দ্রুত ওজন বাড়ে।
- খাদ্য দক্ষতা: ব্রয়লার মুরগির খাদ্য রূপান্তর অনুপাত (FCR) খুবই ভালো, অর্থাৎ তারা অল্প খাদ্যে বেশি মাংস উৎপাদন করে।
- শরীরের গঠন: চামড়া নরম ও মোলায়েম হয় এবং বক্ষাস্থিও নরম থাকে। এদের শরীর মাংসল, পা মোটা এবং বুক চওড়া হয়। বুকের অংশ বেশি, নরম মাংস।
- পালক: খুব দ্রুত এদের শরীর পালকে পরিপূর্ণ হয়ে উঠে, তাদের পালকের ক্ষেত্রে কম ও নরম এবং সাদা রঙ বেশি দেখা যায়।
- পা: তাদের পা সাধারণত মোটা হয় এবং অনেক ক্ষেত্রে মজবুত হয়ে থাকে।
- জাত: সাধারণত হাইব্রো পিএন, হাববার্ড ক্লাসিক, কব ৫০০, হাইব্রো পিজি + আরবার একর, ষ্টারব্রো ইত্যাদি ব্রয়লারের জনপ্রিয় জাত বা স্ট্রেইন।
ব্রয়লার মুরগি পালন পদ্ধতি ও ব্যবস্থাপনা
ব্রয়লার মুরগি পালন করার জন্য প্রথমে খামারের জায়গা নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ন। এছাড়াও, ব্রয়লার মুরগি পালন একটি লাভজনক ব্যবসা, তবে এর জন্য সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন। তাহলে আসুন জেনে নেওয়া যাক, ব্রয়লার মুরগি পালন করতে হলে কি কি করতে হবে।
খামারের জায়গা নির্বাচন
- শেড নির্মাণ: ব্রয়লার মুরগির পালনের জন্য নিরিবিলি জায়গা, ভালো বাতাস চলাচল, আবাসিক এলাকা থেকে নিরাপদ দূরত্ব, বিদ্যুৎ ব্যবস্থা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকা প্রয়োজন। শেডের মেঝে সাধারণত তুষ বা কাঠের গুঁড়া দিয়ে তৈরি করা হয়। বন্য প্রাণী ও কুকুর/বিড়াল যাতে ঢুকতে না পারে সেইদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও, ইঁদুর প্রতিরোধ ব্যবস্থা করতে হবে।
- তাপমাত্রা: বাচ্চার বয়স অনুযায়ী তাপমাত্রা নিয়ন্ত্রণ করা জানতে হবে। প্রথম সপ্তাহে ৩২-৩৫° সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন, যা ধীরে ধীরে কমানো হয়।
- আলো: ব্রয়লার মুরগির জন্য প্রথম দুই সপ্তাহ ২৪ ঘণ্টা আলোর ব্যবস্থা করা হয়। পরে ১৮-২০ ঘণ্টা আলো দেওয়া হয়।
- জৈব নিরাপত্তা (Biosecurity): খামারকে রোগমুক্ত রাখতে এবং কাঙ্ক্ষিত উৎপাদন পেতে জৈব নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলা খুব জরুরি। যেমন: খামারে বহিরাগতদের প্রবেশ সীমিত রাখা, খাবার-পানি বিশুদ্ধ ও জীবাণুমুক্ত রাখা, খামারের সরঞ্জাম ও ঘর নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করা, রোগাক্রান্ত মুরগিকে দ্রুত আলাদা করে ফেলা এবং মৃত মুরগিকে পুঁতে ফেলা বা পুড়িয়ে ফেলা।
| ধারণক্ষমতা | শেডের মাপ | বাচ্চা সংখ্যা |
| ছোট | ১২×১০ ফুট | ২০০–২৫০ টি |
| মাঝারি | ২০×১৫ ফুট | ৫০০–৬০০ টি |
| বড় | ৫০×২০ ফুট | ১৫০০–২০০০ টি |
ব্রয়লার মুরগির খাদ্য ব্যবস্থাপনা
ব্রয়লার মুরগির জন্য সাধারণত প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাদ্য প্রয়োজন। সবসময়, পরিষ্কার পানি সবসময় সরবরাহ করতে হয়।
সাধারণত তিন ধরনের খাদ্য দেওয়া হয়:
- স্টার্টার ফিড (০-১৪ দিন): উচ্চ প্রোটিনযুক্ত (২২-২৪%)।
- গ্রোয়ার ফিড (১৫-২৮ দিন): মাঝারি প্রোটিন (২০-২২%)।
- ফিনিশার ফিড (২৯ দিন থেকে বাজারজাতকরণ): কম প্রোটিন (১৮-২০%)।
আরো দেখুন: আজকে ১৮ ক্যারেট সোনার দাম
ব্রয়লার মুরগির বাচ্চার যত্ন (ব্রুডিং)
- ব্রুডিং: ব্রয়লার মুরগির বাচ্চার প্রথম ১-২ সপ্তাহ ব্রুডিং পর্যায়ে বিশেষ যত্ন নিতে হয়। এটি মুরগির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময় তাপমাত্রা, আর্দ্রতা এবং খাদ্য সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয়। বাচ্চা আসার ৪৮ ঘণ্টা আগে ব্রুডার হাউসে বা তাপঘরে পর্যাপ্ত তাপমাত্রা (প্রথম সপ্তাহে প্রায় 35°C বা 95°F) নিশ্চিত করতে হবে।
- খাবার ও পানি: ব্রয়লার মুরগির বাচ্চার প্রথম ১ দিন কাগজে খাবার দিতে হয়। পর্যাপ্ত সংখ্যক খাবার ও পানির পাত্র সরবরাহ করতে হবে। পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করা উচিত। মুরগির বয়স অনুসারে বিভিন্ন ধরনের সুষম খাদ্য (যেমন: স্টাটার, গ্রোয়ার, ফিনিশার) সরবরাহ করতে হয়।
| বয়স | খাদ্যের ধরন | লক্ষ্য |
| ১–১০ দিন | স্টার্টার ফিড | দ্রুত বাড়া |
| ১১–২৪ দিন | গ্রোয়ার ফিড | হাড়-মাংস উন্নয়ন |
| ২৫–৩৫ দিন | ফিনিশার ফিড | ওজন বৃদ্ধি |
তাপমাত্রা ও লাইট কন্ট্রোল
| বয়স | তাপমাত্রা | আলো |
| ১–৭ দিন | ৩২–৩৫°C | ২৪ ঘণ্টা আলো |
| ৮–১৪ দিন | ৩০–৩২°C | ২০ ঘণ্টা আলো |
| ১৫–শেষ | ২৬–২৯°C | ১৬–১৮ ঘণ্টা আলো |
রোগ ও প্রতিকার
| রোগ | লক্ষণ | প্রতিকার |
| নিউক্যাসল | শ্বাসকষ্ট, ঘাড় মোচড়, ভাইরাসজনিত রোগ | ভ্যাকসিন |
| গাম্বোরো | ডায়রিয়া, ডানায় পানি, ইমিউন সিস্টেমের উপর আক্রমণ করে | ভ্যাকসিন |
| ককসিডিওসিস | রক্তাক্ত পায়খানা, পরজীবী দ্বারা সৃষ্ট রোগ, যা পেটের সমস্যা সৃষ্টি করে | ককসিড অ্যান্টি ড্রাগ |
| কলেরা | হঠাৎ মৃত্যু, ব্যাকটেরিয়াজনিত রোগ | বায়োসিকিউরিটি + এন্টিবায়োটিক |
প্রতিরোধ ব্যবস্থা
- টিকা বা ভ্যাকসিন দেওয়া: নিউক্যাসল, গামবোরো এবং ব্রঙ্কাইটিসের টিকা নিয়মিত দেওয়া।
- জৈব নিরাপত্তা: খামারে বাইরের লোকের প্রবেশ নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা।
- ওষুধ: প্রয়োজনে অ্যান্টিবায়োটিক বা ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া।
আরো দেখুন: আজকে ২১ ক্যারেট সোনার দাম
ব্রয়লার মুরগির বাচ্চা কেনার নিয়মাবলী
ব্রয়লার মুরগির বাচ্চা কেনার সময় অত্যন্ত বাচ্চার বয়স ১০ দিন হওয়া উচিত। কারণ, খুব কম বয়সী ব্রয়লার মুরগির বাচ্চা সহজে দুর্বল হয়ে পড়ে। তাই এদের বেশির ভাগই সময় ঔষধের মাধ্যমে ঠিকিয়ে রাখতে হয়।শ্বাস-প্রশ্বাসে কোনো সমস্যা আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করুন, নাক পরিষ্কার থাকলে সেটি ভালো লক্ষণ।
বিশ্বস্ত খামার থেকে ব্রয়লার মুরগির বাচ্চা কেনা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এছাড়াও, নিশ্চিত করুন ব্রয়লার মুরগির বাচ্চার টিকা দেওয়া আছে। এর পাশপাশি বাচ্চার চোখ উজ্জ্বল ও পরিষ্কার হওয়া উচিত।সর্বশেষ, শরীরে কোনো দাগ বা ক্ষত থাকা উচিত নয়।
- বাচ্চার বয়স: খুব ছোট বাচ্চা কিনলে সমস্যায় পড়তে হবে, কারণ ছোট বাচ্চা অনেক সময় মারা যায়। কমপক্ষে ৮–১০ দিনের বাচ্চা নিলে মৃত্যুহার কম হয়।
- চোখ ও নাকের অবস্থা: চোখ উজ্জ্বল ও জলঝরা নয়। নাক পরিস্কার, সর্দি বা শ্বাসকষ্ট যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। অনেক সময় মুরগির বাচ্চা ক্লান্তিভাব বোঝা যায়, তাই সেদিকেও খেয়াল রাখবেন।
- চলাফেরা ও আচরণ: চঞ্চল ও সক্রিয় মুরগি বাচ্চা বেছে নিন এবং অন্যদের সঙ্গে মিশছে কিনা দেখুন। এছাড়াও, খেতে আগ্রহী থাকতে হবে। কারণ, যে মুরগি খেতে চাই না সেটির ঝুঁকি অনেক বেশি।
- পালকের অবস্থা: পালক পরিস্কার ও মসৃণ আছে কিনা চেক করবেন, শরীরে কোনো দাগ বা ক্ষত থাকলে এড়িয়ে যান।
- টিকা ও স্বাস্থ্য যাচাই: প্রয়োজনীয় টিকা দেওয়া আছে কিনা বিক্রেতার কাছ থেকে নিশ্চিত হয়ে নিন।
আরো পড়ুন: আজকে ২২ ক্যারেট সোনার দাম
ব্রয়লার মুরগির খাবারের দাম ২০২৫
ব্রয়লার মুরগির খাবারের দাম কিছুটা ভিন্ন ভিন্ন হতে পারে। কারণ, দ্রুত বৃদ্ধি এবং ভালো স্বাস্থ্যের জন্য ব্রয়লার মুরগি বিশেষ ধরনের খাবার খেয়ে থাকে।এই খাবারে উচ্চ প্রোটিন, শর্করা, চর্বি, ভিটামিন, এবং খনিজ থাকে সাধারণত ব্রয়লার মুরগির খাদ্য তিন ভাবে দেওয়া হয়:
- স্টার্টার ফিড: এই খাবার সাধারণত মুরগির বাচ্চার জন্য দেওয়া হয়।বিশেষ করে ০ থেকে ৩ সপ্তাহ বয়সী ব্রয়লার মুরগিদের এই খাবার দেওয়া হয়।এতে বেশি প্রোটিন থাকে, যা দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। স্টার্টার ফিড ব্রয়লার মুরগির খাবারের দাম ৪০ – ৫০ টাকা প্রতি কেজি।
- গ্রোয়ার ফিড: ৩-৬ সপ্তাহের বয়সের মুরগির জন্য ব্যবহৃত হয়, যাতে মুরগির ওজন আরও বাড়ে।দাম: প্রায় ৩৫ – ৪৫ টাকা প্রতি কেজি।
- ফিনিশার ফিড: সপ্তাহের পর থেকে মুরগির ওজন বাড়াতে এবং মাংসের মান বাড়ানোর জন্য দেওয়া হয়।দাম: প্রায় ৩০ – ৪০ টাকা প্রতি কেজি।
এই খাবার গুলো বাজারে পাওয়া যায়, তবে খেয়াল রাখবেন ব্রয়লার মুরগির খাবারের দাম কম বেশি হতে পারে। খাবারের দাম কমলে মুরগির দাম ও কমবে, আবার খাবারের দাম বৃদ্ধি পেলে ব্রয়লার মুরগির দামও বৃদ্ধি পাবে।
ব্রয়লার পালন করতে কত টাকা লাগে?
কতগুলো মুরগি পালন করবেন, তাদের জন্য কি কি ব্যবস্থা করবেন, কোথায় বা কোন স্থানে ব্রয়লার মুরগি পালন করবেন তার উপর নির্ভর করবে ব্রয়লার পালন করতে কত টাকা লাগে। সাধারণত ১০০টি ব্রয়লার মুরগি পালনের প্রাথমিক খরচের একটি সাধারণ হিসাব নিম্নরূপ:
- বাচ্চা কেনার খরচ: ১০০টি ব্রয়লার মুরগির বাচ্চা: ৫০ – ৬০ টাকা/বাচ্চা। মোট খরচ: ৫,০০০ – ৬,০০০ টাকা
- খাদ্য খরচ: প্রতি মুরগির জন্য প্রায় ৩.৫ – ৪ কেজি খাবার লাগে।প্রতি কেজি খাদ্যের গড় দাম: ৪০ টাকা। মোট খরচ (১০০টি মুরগি × ৪ কেজি × ৪০ টাকা): ১৬,০০০ টাকা।
- ভ্যাকসিন ও ওষুধ: প্রয়োজনীয় ভ্যাকসিন ও ওষুধের খরচ: ৫০০ – ১,০০০ টাকা।
- স্থাপনা ও সরঞ্জাম: মুরগির ঘর, পানির পাত্র, খাবারের পাত্র, হিট ল্যাম্প ইত্যাদির জন্য খরচ: ৫,০০০ – ৭,০০০ টাকা (একবারের খরচ)
- বিদ্যুৎ এবং অন্যান্য খরচ: বিদ্যুৎ, শ্রম, এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ: ২,০০০ – ৩,০০০ টাকা
মোট খরচ: ১০০টি ব্রয়লার মুরগি পালনের জন্য মোট খরচ: প্রায় ২৮,৫০০ – ৩৩,০০০ টাকা। আপনার ক্ষেত্রে এই খরচ আরো কম হতে পারে বা আরো বেশি হতে পারে।
আরো দেখুনঃ
আজকের আর্টিকেলে আমরা ব্রয়লার মুরগির বর্তমান বাজার দর, ব্রয়লার মুরগির আজকের দাম এবং বাচ্চার দামসহ আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আলোচনা করেছি। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। প্রতিদিনের ব্রয়লার মুরগির বাজার মূল্যের আপডেট নিয়মিত শেয়ার করা হবে।





