এই আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন আজকের হাঙ্গেরি টাকার মান কত বা হাঙ্গেরিয়ান ফোরিন্ট রেট সম্পর্কে, এছাড়া হাঙ্গেরিয়ান মুদ্রার নাম কি ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। আমাদের দেশ থেকে অনেকেই হাঙ্গেরিতে গিয়ে পড়াশোনা, চাকরি বা ব্যবসা করে থাকে এছাড়াও অনেকেই ভ্রমনের উদ্দেশ্যে হাঙ্গেরিতে গিয়ে থাকে।
তাদের জন্য এই আর্টিকেলটি অনেক উপকার হবে বলে আমি মনে করি, কারণ এই আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন আজকের হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের কত টাকা সেই সম্পর্কে যা আপনাকে ঐদেশের মুদ্রাকে সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করবে।
হাঙ্গেরির মুদ্রার নাম কি?
হাঙ্গেরির মুদ্রার নাম ফরিন্ট (Forint), যার আন্তর্জাতিক সংকেত হচ্ছে HUF (Hungarian Forint)। এই মুদ্রাটি হাঙ্গেরির কেন্দ্রীয় ব্যাংক Magyar Nemzeti Bank দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফরিন্টের আন্তর্জাতিক মুদ্রা সংকেত হলো HUF। এই দেশে ফরিন্ট কাগজের নোট এবং ধাতব মুদ্রা দুটি ব্যবহার করা হয়। হাঙ্গেরির এই মুদ্রার মান আন্তর্জাতিক বাজারে ইউরো, ডলার ও অন্যান্য মুদ্রার তুলনায় উঠানামা করে থাকে।
হাঙ্গেরির মুদ্রা ফিলার কি?
ফিলার (Fillér) ছিল ফরিন্টের উপ-মুদ্রা, ১ ফরিন্টের সমান ১০০ ফিলার। বাংলাদেশে যেমন ১ টাকা সমান ১০০ পয়সা হয়ে থাকে। ফরিন্ট চালুর হওয়ার পর থেকে ১ ফরিন্ট সমান ১০০ ফিলার হিসেবে নির্ধারিত হয়েছিল।
তখনকার সময়ে ফিলার ছোটখাটো লেনদেনে ব্যবহার হয়ে থাকলেও ১৯৯৯ সালের পর থেকে হাঙ্গেরি সরকার ফিলার মুদ্রা ব্যবহার বন্ধ করে দেয় এবং এখন শুধুমাত্র ফরিন্ট ব্যবহার করা হয়। সুতরাং, এক কথায় বললে এখন আর “ফিলার” ব্যবহার করা হয় না।
হাঙ্গেরি টাকার মান (১ হাঙ্গেরিয়ান ফোরিন্ট সমান কত টাকা)
আজকের ১ হাঙ্গেরিয়ান ফোরিন্ট সমান বাংলাদেশের ০.৩৭ বাংলাদেশী টাকা। হাঙ্গেরির 10000 টাকা সমান বাংলাদেশের 3657.77 টাকা। ১ হাঙ্গেরিয়ান ফোরিন্ট সমান ১০০ ফিলার।
হাঙ্গেরির মুদ্রার রেট নিয়মিত উঠানামা করে থাকে তাই খেয়াল রাখতে হবে হাঙ্গেরির মুদ্রার মান বা হাঙ্গেরির টাকার মান সবসময় এক থাকবে না। তাই আপনার উচিত দিনে একবার হলেও আমাদের ওয়েবসাইটে এসে বা জনপ্রিয় ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে হাঙ্গেরির টাকার মান সম্পর্কে জেনে নেওয়া।
হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের কত টাকা (Hungarian Forint To Bangladeshi Taka)
আজকের রেট অনুযায়ী হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের ০.৩৭ বাংলাদেশী টাকা অর্থ্যাৎ হাঙ্গেরি মুদ্রা থেকে বাংলাদেশে টাকা কনভার্ট করলে বা বাংলাদেশে টাকা পাঠালে আপনি পাবেন ১ হাঙ্গেরিয়ান ফোরিন্ট এর বিনিময়ে ০.৩৭ টাকা। প্রতিদিন এই রেট কিছুটা হলেও পরিবর্তন হতে পারে, ছোট খাটো পরিবর্তনেও বাংলাদেশের টাকায় বিশাল পরিবর্তন হতে পারে তাই নিয়মিত রেট জেনে নিন।
হাঙ্গেরিয়ান ফোরিন্ট (Hungarian Forint – HUF) রেট পরিবর্তনের কারণ সমূহ
হাঙ্গেরিয়ান ফোরিন্ট (Hungarian Forint – HUF) রেটের পরিবর্তন এর পিছনে বেশ কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ থাকে। নিচে এর গুরুত্বপূর্ণ কারণগুলো তুলে ধরা হলো:
- মুদ্রাস্ফীতি: যখন হাঙ্গেরিতে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পাবে তখন ফোরিন্ট এর মূল্য কমে যেতে পারে। এর ফলে বিনিয়োগকারীরা হাঙ্গেরিয়ান ফোরিন্ট মুদ্রাকে ঝুঁকিপূর্ণ মনে করে বিক্রি করে দেয়।
- বিদেশি বিনিয়োগ: হাঙ্গেরিতে বিদেশী বিনিয়োগ বৃদ্ধি পেলে এই দেশের মুদ্রার মানও বৃদ্ধি পায়। বিপরীতে বিদেশী বিনিয়োগ কমতে থাকলে মুদ্রার মানও কমতে থাকে।
- ইউরো বা ডলারের শক্তিশালী: ইউরো বা ডলার শক্তিশালী হলে ফোরিন্ট মুদ্রা দুর্বল হয়ে পড়ে। কারণ, এই মুদ্রা প্রধানত ইউরোর সঙ্গে সম্পর্কিত।
- রাজনৈতিক স্থিতিশীলতা: দেশের রাজনৈতিক অস্থিরতা, সরকার বদল, বা নীতিনির্ধারক পরিবর্তনের ফলে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে ফোরিন্ট বিক্রি করে দেয়, এর ফলে হাঙ্গেরির মুদ্রার রেট কমে যায়।
হাঙ্গেরিতে প্রচলিত কাগজের নোট ও কয়েন
হাঙ্গেরিতে প্রচলিত মুদ্রার নাম ফোরিন্ট (Forint – সংক্ষিপ্ত রূপ: HUF)। নিচে এই মুদ্রার প্রচলিত কাগজের নোট এবং কয়েন সম্পর্কে আলোচনা করা হলো।
হাঙ্গেরিতে প্রচলিত কাগজের নোট: বর্তমানে হাঙ্গেরিতে নিম্নলিখিত মূল্যমানের কাগজের নোট চালু রয়েছে
- 500 HUF → রং বাদামী, ফেরেঞ্চ রাকোচি II (স্বাধীনতা সংগ্রামী) ছবি
- 1,000 HUF → রং নীলচে, রাজা ম্যাথিয়াস করভিনাস (রাজা) ছবি
- 2,000 HUF → রং ধূসর-বাদামী, রাজা চার্লস রবার্ট (রাজা) ছবি
- 5,000 HUF → রং লালচে-কমলা, ইস্তভান সেইচেনি (সংস্কারক) ছবি
- 10,000 HUF → রং বেগুনি, সেন্ট স্টিফেন (প্রথম রাজা) ছবি
- 20,000 HUF → রং সবুজ, ফেরেঞ্চ ডিয়াক (রাষ্ট্রনায়ক) ছবি
হাঙ্গেরিতে প্রচলিত কয়েন (Coins): বর্তমানে হাঙ্গেরিতে প্রচলিত কয়েনগুলো হলো
- 5 ফোরিন্ট
- 10 ফোরিন্ট
- 20 ফোরিন্ট
- 50 ফোরিন্ট
- 100 ফোরিন্ট
- 200 ফোরিন্ট
অতীতে হাঙ্গেরিতে ১ ও ২ ফরিন্টের কয়েন চালু ছিল, কিন্তু এগুলো ২০১০ সালে তুলে নেওয়া হয়েছে অর্থ্যাৎ এগুলো আর ব্যবহার করা হয় না।
হাঙ্গেরি টাকার মান কত – আজকের HUF থেকে BDT রেট (আজকের হাঙ্গেরিয়ান ফোরিন্ট রেট)
অনেকেই জানতে চাই হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের কত টাকা, হাঙ্গেরি টাকার রেট, হাঙ্গেরির ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা ইত্যাদি। সত্যি কথা হলো হাঙ্গেরি মুদ্রার নাম ফোরিন্ট তাই আপনাকে বলতে হবে হাঙ্গেরি ১ ফোরিন্ট বাংলাদেশের কত টাকা বা হাঙ্গেরি ফোরিন্ট রেট। আশা করি আপনি হাঙ্গেরি মুদ্রার নাম সম্পর্কে এখন জানেন।
হাঙ্গেরির মুদ্রার ইতিহাস
হাঙ্গেরির মুদ্রার ইতিহাস অনেক পুরনো এবং বৈচিত্র্যময়। ১৩শ শতকের দিকে হাঙ্গেরির মুদ্রার ব্যবস্থার শুরু হয়। এই সময়টাতে “কিংডম অব হাঙ্গেরি” নিজস্ব স্বর্ণ এবং রুপার কয়েন ব্যবহার করত, এর মধ্যে বিখ্যাত ছিল ফ্লোরিন (Florin)। পরবর্তীতে, হাঙ্গেরিতে (Ducat) নামক স্বর্ণমুদ্রা ও ব্যাপক প্রচলিত হয়।
১৮৬৭ থেকে ১৯১৮ সালের দিকে হাঙ্গেরি অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অংশ ছিল। তখন, হাঙ্গেরিতে ক্রাউন (Crown/Krone) নামের মুদ্রা ব্যবহার করে, এই মুদ্রাটি তখন সাম্রাজ্যের অন্যান্য অংশে ও চালু ছিল।
১৯১৮ থেকে ১৯২৭ এর দিকে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য ভেঙ্গে যায়, এরপর হাঙ্গেরি অল্প কিছু সময়ের জন্য হাঙ্গেরিয়ান নামের নিজস্ব মুদ্রা চালু করেছিল। কিন্তু, যুদ্ধের পর রাজনৈতিক সমস্যার কারণে মুদ্রার মান নষ্ট হয়ে যায়।
এরপর, ১৯২৭ সালের দিকে হাঙ্গেরি একটি নতুন মুদ্রা চালু করে যার নাম ছিল পেঙ্গো। শুরুতে এই মুদ্রা স্থিতিশীল ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে পর বা শেষে হাঙ্গেরির ইতিহাসে সবচেয়ে বড় ভয়াবহ হাইপারইনফ্লেশন এর সম্মুখীন হয়। ১৯৪৬ সালের মধ্যে পেঙ্গোর মান এতই হ্রাস করে যে যার সীমার বাহিরে, এই সময় এক ডালার সমান ছিল কয়েক কোয়াড্রিলিয়ন পেঙ্গো (10¹⁵)।
১৯৪৬ সালের ১ আগস্ট, হাইপারইনফ্লেশন নিয়ন্ত্রণ করতে হাঙ্গেরি সরকার “ফরিন্ট” (Forint – HUF) চালু করে। ১ ফরিন্ট = ৪ × 10²⁹ পেঙ্গো হিসেবে রূপান্তর করা হয়, যা ইতিহাসের সবচেয়ে বড় মুদ্রা সংস্কারগুলোর একটি। বলে রাখা ভালো ফরিন্টের নামটি এসেছে মধ্যযুগীয় “ফ্লোরিন” থেকে।
২০০৪ সালে হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়, কিন্তু এখনো ইউরো মুদ্রা গ্রহণ করেনি। ফরিন্ট মুদ্রাটি এখনো দেশের একমাত্র সরকারি মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়। যদিও ভবিষ্যতে ইউরো গ্রহণ করার সম্ভাবনা রয়েছে, যার এখনো কোন নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয় নি।
আরো পড়ুনঃ
- সৌদি ১ রিয়াল বাংলাদেশের কত টাকা
- ওমান টাকার রেট
- মালয়েশিয়া টাকার রেট কত
- কুয়েত টাকার মান কত
- মালদ্বীপ টাকার মান কত
- কিরগিজস্তান টাকার মান
- কাতার টাকার রেট
- দুবাই টাকার রেট
- কানাডার টাকার মান
- পর্তুগাল টাকার মান কত
- ১ রুপি সমান কত টাকা
- ইতালির টাকার মান কত
শেষ কথা
এই পোস্টের মধ্যে আমি আপনাকে হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের কত টাকা বা হাঙ্গেরি টাকার মান সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি, আশা করি আপনি হাঙ্গেরিয়ান ফোরিন্ট রেট সম্পর্কে এখন জানেন। এছাড়াও, হাঙ্গেরি মুদ্রার ইতিহাস এবং হাঙ্গেরি দেশ সম্পর্কে আপনাকে অল্প কিছু জানানোর চেষ্টা করেছি যদি আপনার কাছে এই আর্টিকেলটি উপকার মনে হয় তাহলে আর্টিকেলটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আপনার বন্ধুদের সাহায্য করতে পারেন, ধন্যবাদ।





